অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত, দেখুন ভিডিও

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বান্দলায় অবস্থিত সরকারি হাইড্রো ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিমাংশু মোগার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পড়ুয়াদের সামনে থেকে পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে নিয়ে যায়, যা নিয়ে বিপুল সংখ্যক পড়ুয়ার মধ্যে ধিক্কার ও ক্ষোভ প্রকাশ পায়। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ২০২৪ সালের। কলেজের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় অধ্যক্ষ হিমাংশু মোগা ছাত্রীকে দেখতে হাসপাতালে আসেন। অভিযোগ, সেখানেই তিনি অসুস্থতার সুযোগ নিয়ে ওই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ এবং যৌন হেনস্থা করেন। সে সময় অন্য এক ছাত্রী গোপনে এই দৃশ্য ক্যামেরাবন্দি করে। ছাত্রী সুস্থ হয়ে উঠলে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন।
HP : राजकीय हाइड्रो इंजीनियरिंग कॉलेज के प्रिंसिपल हिमांशु मोंगा को पुलिस ने देर रात कस्टडी में लिया। एक Video सामने आई थी, जिसमें हिमांशु मोंगा हॉस्पिटल में भर्ती छात्रा के कंबल में हाथ डालकर अश्लील हरकत करता दिखा था। इसके बाद से स्टूडेंट्स प्रोटेस्ट कर रहे थे। pic.twitter.com/u7JxQHutBW
— Sachin Gupta (@SachinGuptaUP) May 23, 2025
এই ঘটনা দ্রুত গোটা কলেজে ছড়িয়ে পড়ে। অধ্যক্ষের এই কুকীর্তি ভাইরাল হওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। অধ্যক্ষ হিমাংশু মোগার গ্রেফতারের দাবিতে তারা কলেজে বিক্ষোভ শুরু করে। কলেজ গেটে অবস্থান বিক্ষোভ এবং অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পুলিশ পদক্ষেপ নেয় এবং অধ্যক্ষকে গ্রেফতার করে। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে অধ্যক্ষের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কিনা।
এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।