উদয়ন গুহকে আমরা পকেটে রাখি, মাথাভাঙায় জেলা সম্মেলনে করা সংবাদ মীনাক্ষীর

মাথাভাঙা এবং দিনহাটাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তৃণমূল নেতা উদয়ন গুহকে কড়া ভাষায় আক্রমণ করার পর দিনহাটায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
মাথাভাঙায় DYFI-এর কোচবিহার জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় মীনাক্ষী মুখোপাধ্যায় উদয়ন গুহকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে তাহলে দিনহাটা এদের বাপের সম্পত্তি নয়।”
মীনাক্ষীর এই মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন উদয়ন গুহ। তিনি বলেন, “৩৪ বছরে (বামফ্রন্ট শাসনের সময়কে ইঙ্গিত করে) পকেট এত বড় হয়েছে যে উদয়ন গুহকে পকেটে রাখা যায়। মীনাক্ষীর ক্ষমতা থাকলে দিনহাটায় এসে একথা বলুন।”
মীনাক্ষীর এই মন্তব্যের পরই আজ দিনহাটায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কর্মীরা পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং গেটে তালা লাগিয়ে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও তৃণমূল এই ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনা আবারও কোচবিহারের রাজনৈতিক সংঘাতকে সামনে নিয়ে এসেছে।