চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে চড়-থাপ্পড়,মারধর! ভাইরাল ভিডিওতে শোরগোল

মুম্বইয়ের চলন্ত লোকাল ট্রেনের কামরায় এক মহিলা যাত্রীকে এক ব্যক্তির মারধরের ভিডিও প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১৬ মে কানজুরমার্গ এবং কল্যাণ স্টেশনের মাঝে ঘটা এই ঘটনাটি ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, কীভাবে এমন জনবহুল স্থানে একজন ব্যক্তির সাহস হয় একজন মহিলার গায়ে হাত তোলার?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চলন্ত ট্রেনের কামরায় এক মহিলা যাত্রীকে চড় ও থাপ্পড় মারছেন। জানা গেছে, লোকটি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কামরায় উঠেছিলেন, যা নিয়ে ওই মহিলা আপত্তি তোলেন। এর পরই দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং লোকটি মহিলার ওপর চড়াও হয়। ভিডিওতে আরও দেখা যায়, অন্যান্য যাত্রীরা মারামারি থামানোর চেষ্টা করছেন।
১৬ মে ঘটনাটি ঘটলেও, পাঁচ দিন পর ভিডিওটি ভাইরাল হতে শুরু করে এবং দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর জিআরপি (Government Railway Police) এবং আরপিএফ (Railway Protection Force) যৌথভাবে তদন্ত শুরু করে।
A man assaulted a woman passenger after an argument between the two on a local train in Mumbai.
According to reports, a police case was filed, and the accused was yet to be traced.
The incident happened on a train running between Kanjurmarg and Kalyan stations in Mumbai on… pic.twitter.com/ivndLd6Hva
— Vani Mehrotra (@vani_mehrotra) May 21, 2025
সর্বশেষ খবর অনুযায়ী, এই ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ ইসমাইল বেগ (৪০) নামের এক ব্যক্তিকে কান্দুরমার্গ থেকে কল্যাণগামী লোকাল ট্রেন থেকে মঙ্গলবার গ্রেফতার করেছে কল্যাণ জিআরপি। জানা গেছে, ইসমাইল মumbra-এর একজন প্লাম্বার। তার গর্ভবতী স্ত্রীকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতে ৯:১০ নাগাদ ৩৩ বছর বয়সী এক দৃষ্টিহীন মহিলা প্রতিবন্ধী কোচে উঠে বসার জন্য সিট খুঁজছিলেন। তিনি ইসমাইলকে তার সিট ছাড়তে বলেন, কারণ সে প্রতিবন্ধী ছিল না। ইসমাইল তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে ভ্রমণ করছে বলে সিট ছাড়তে অস্বীকার করে। এর পর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং ইসমাইল মহিলাকে চুলের মুঠি ধরে মারতে শুরু করে। যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও সে মারধর চালিয়ে যায়। ঘটনার পর ইসমাইল মুমব্রা স্টেশন নেমে যায়।
মহিলা কল্যাণ স্টেশনে নেমে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।
এই ঘটনা আবারও মুম্বইয়ের লোকাল ট্রেনে যাত্রী সুরক্ষার বিষয়টি সামনে এনেছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।