এই রুটে প্রায় একমাস ধরে বাতিল ট্রেন, যাত্রাপথ পরিবর্তন! একনজরে দেখেনিন তালিকা

দক্ষিণ-পূর্ব রেলওয়ের ক্রধরপুর বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের জন্য আগামী প্রায় দেড় মাস ধরে একাধিক ট্রেনের চলাচলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। রেল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, ২০ মে থেকে ২৮ জুন পর্যন্ত বিভিন্ন তারিখে এই সেকশনের বহু ট্রেন বাতিল করা হবে, কিছু ট্রেন সংক্ষিপ্ত রুটে চলবে এবং বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হবে। রেল সূত্রে খবর, এই উন্নয়নমূলক কাজ শেষ হলে রেল চলাচল আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে। তবে এই সময়ের মধ্যে যাত্রীদের সাময়িকভাবে কিছু অসুবিধা হতে পারে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, এই সময়ের মধ্যে যারা এই রুটে ভ্রমণ করার পরিকল্পনা করছেন, তারা যেন ট্রেন যাত্রার আগে রেলের নির্ধারিত সময়সূচি এবং স্টেশনভিত্তিক তথ্য ভালোভাবে জেনে নেন। রেলওয়ে এনকোয়ারি সার্ভিস, রেলওয়ে ওয়েবসাইট অথবা রেলওয়ে অ্যাপের মাধ্যমে সর্বশেষ তথ্য পাওয়া যাবে।
একনজরে দেখে নিন ২০ মে থেকে ২৮ জুন পর্যন্ত বিভিন্ন তারিখে বাতিল, সংক্ষিপ্ত রুটে চলা ও রুট পরিবর্তন হওয়া ট্রেনগুলির তালিকা:
বাতিল ট্রেন সমূহের তালিকা:
18005/18006 হাওড়া-জগদলপুর এক্সপ্রেস (যাওয়া-আসা): যাওয়া- ২০ মে, ২৭ মে, ৩ জুন, ১০ জুন, ১৭ জুন, ২৪ জুন। আসা- ২২ মে, ২৯ মে, ৫ জুন, ১২ জুন, ১৯ জুন, ২৬ জুন।
18109/18110 টাটানগর–এনএসসি বোস ইটাওয়াহ এক্সপ্রেস: ২১ মে, ২৪ মে, ২৮ মে, ৩১ মে, ৪ জুন, ৭ জুন, ১১ জুন, ১৪ জুন, ১৮ জুন, ২১ জুন, ২৫ জুন, ২৮ জুন।
12021/ 12022 হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস: ২১ মে, ২৪ মে, ২৮ মে, ৩১ মে, ৪ জুন, ৭ জুন, ১১ জুন, ১৪ জুন, ১৮ জুন, ২১ জুন, ২৫ জুন, ২৮ জুন।
68003/68004 টাটানগর-গুয়াহাটি মেমু: ২১ মে, ২৪ মে, ২৮ মে, ৩১ মে, ৪ জুন, ৭ জুন, ১১ জুন, ১৪ জুন, ১৮ জুন, ২১ জুন, ২৫ জুন, ২৮ জুন।
68043/68044 টাটানগর-রাউরকেলা মেমু: ২১ মে, ২৪ মে, ২৮ মে, ৩১ মে, ৪ জুন, ৭ জুন, ১১ জুন, ১৪ জুন, ১৮ জুন, ২১ জুন, ২৫ জুন, ২৮ জুন।
18113 টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস: ২১ মে, ৪ জুন, ১১ জুন, ১৮ জুন, ২৫ জুন।
18114 বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস: ২২ মে, ৫ জুন, ১২ জুন, ১৯ জুন, ২৬ জুন।
সংক্ষিপ্ত রুটে চলা ট্রেনসমূহ:
12871 হাওড়া-তিতলাগড় এক্সপ্রেস: যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে টাটানগর পর্যন্ত যাবে। কার্যকর থাকবে: ২১ মে, ২৪ মে, ২৮ মে, ৩১ মে, ১ জুন, ৪ জুন, ৭ জুন, ১১ জুন, ১৪ জুন, ১৮ জুন, ২১ জুন, ২৫ জুন, ২৮ জুন।
22862 কান্তাবানজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে রাউরকেলা পর্যন্ত যাবে। কার্যকর থাকবে: ২১ মে, ২৪ মে, ২৮ মে, ৩১ মে, ৪ জুন, ৭ জুন, ১১ জুন, ১৪ জুন, ১৮ জুন, ২১ জুন, ২৫ জুন, ২৮ জুন।
রুট পরিবর্তিত ট্রেনসমূহ:
18477 পুরী-যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস: পরিবর্তিত রুট, কটক-সংবলপুর সিটি-ঝারসুগুডা রোড হয়ে চলবে। কার্যকর থাকবে: ২০ মে, ২৭ মে, ৩ জুন, ১০ জুন, ১৭ জুন, ২৪ জুন।
18478 যোগনগরী-পুরী এক্সপ্রেস: পরিবর্তিত রুট, ঝারসুগুডা রোড-সংবলপুর সিটি-কটক হয়ে চলবে। কার্যকর থাকবে: ২২ মে, ১ জুন, ৮ জুন, ১৫ জুন, ২২ জুন, ২৯ জুন।
13228 আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস: পরিবর্তিত রুট, কন্দ্রা-সিনি (টাটানগর পরিহার করে) চলবে। কার্যকর থাকবে: ২০ মে, ২৭ মে, ৩ জুন, ১০ জুন, ১৭ জুন, ২৪ জুন।
13287 দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেস: পরিবর্তিত রুট, সিনি-কন্দ্রা (টাটানগর পরিহার করে) চলবে। কার্যকর থাকবে: ২৪ মে, ৩১ মে, ৭ জুন, ১৪ জুন, ২১ জুন, ২৮ জুন।
যাত্রীদের অনুরোধ করা হচ্ছে উল্লিখিত তারিখগুলোর উপর ভিত্তি করে তাদের ভ্রমণ পরিকল্পনা সংশোধন করে নিতে। এই উন্নয়নমূলক কাজ শেষ হলে যাত্রীরা উন্নত রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।