বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ এবার মায়াপুরে, জেনেনিন কবে খুলবে দরজা
August 26, 2022

বিশ্বের বৃহত্তম ধর্মীয় কাঠামো হতে চলেছে মায়াপুরের নির্মীয়মান নতুন ইস্কন মন্দির। চলতি বছরেই উদ্বোধন হওয়ার কথা ছিল এই ধার্মিক প্রতিষ্ঠানটির। কিন্তু করণের কারণে নির্মাণের কাজ বন্ধ থাকায় ২০২৪ নাগাদ এই মন্দিরের দরজা খুলবে বলে খবর।
উল্লেখনীয়, দ্বাদশ শতাব্দীতে কম্বোডিয়ায় গড়ে উঠেছিল আঙ্কোরভাট মন্দির। সেই মন্দিরের ধাঁচেই গড়ে উঠছে মায়াপুরের এই মন্দির। মায়াপুরের মূল ইস্কন মন্দিরের গঙ্গাপাড়ে ৪০০ একর জায়গায় গড়ে উঠতে চলেছে সুবিশাল এই ডগরমিয় কাঠামোটি।
প্রসঙ্গত, শতাব্দী প্রাচীন ধর্মীয় সংস্থা ইস্কন। সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের নির্মিত সৌধ। সকলের মনে ধর্মীয় বার্তা ও গিটার বাণী পৌঁছে দিতেই যাত্রা শুরু হয় ইস্কনের। দেশ -বিদেশের লক্ষ লক্ষ ভক্ত নিয়মিত ভাবে অনুদান করেন এই ধার্মিক সংস্থার উন্নতিতে।