করিনা, প্রিয়াঙ্কাদের ছেড়ে মীরাকেই কেন জীবনসঙ্গী হিসেবে বেঁছে নিলেন শাহিদ? অভিনেতা জানালেন গোপন তথ্য

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। বলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন তিনি । তবে জানেন কি, একসময় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বিদ্যা বালন সহ আরো অনেক অভিনেত্রীর সঙ্গে নিজের নাম জুড়েছিলেন শাহিদ কাপুর। করেছিলেন প্রেম । যদিও শেষমেশ ইন্ডাস্ট্রি থেকে শতহস্ত দূরে থাকা মীরা রাজপুতের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন অভিনেতা।কিন্তু কেন করিনা, প্রিয়াঙ্কাদের ছেড়ে মীরাকেই কেন জীবনসঙ্গী হিসেবে বেঁছে নিলেন শাহিদ?

খুব সচেতন ভাবেই কি এই সিদ্ধান্ত? ‘কফি উইথ করণ’-এ প্রশ্নের মুখোমুখি শাহিদ। ‘কবীর সিং’-এর পাল্টা প্রশ্ন, ‘সচেতন সিদ্ধান্ত? বিয়ে নিয়ে কি আদৌ সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়?’

শাহিদ বলেন , ‘আমার দু’টি দিক আছে। আমার ঝাঁ চকচকে অভিনেতা সত্তাটা সকলে দেখতে পান। কিন্তু আমার একটি ঘরোয়া এবং আধ্যাত্মিক দিকও রয়েছে।’অভিনেতা বলেন, ‘আমি একজন নিরামিষাশী। মদ্যপান করি না। এমন কাউকে পাইনি যে আমার এই দিকটা বুঝবে। আমার বয়স তখন ৩৪। সংসার পাতার পরিকল্পনা করছিলাম কারণ ১০ বছর ধরে আমি একা ছিলাম।’

জানা গিয়েছে, পরিবার সূত্রে শাহিদের সঙ্গে মীরার আলাপ।আর সেই আলাপেই ভালো লাগে মিরাকে । ভালো লাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত। শাহিদ বলেন, ‘মীরার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ও আমাকে অনেক কিছু দিয়েছে। মীরার আমাকে একটা স্বাভাবিক জীবন যাপন করতে সাহায্য করে। ওর কাছে আমি কৃতজ্ঞ।’