শোক সংবাদ! মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী, শোকে কাঁদছে টলিউড

আজ প্রয়াত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্য চ্যাটার্জি। তিনি তার অভিনয় জীবনে বহু জনপ্রিয় সিরিয়ালের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ছোট পর্দার বেশ কয়েকটি জনপ্রিয় চরিত্রে অভিনয় করছিলেন। তার দুর্দান্ত অভিনয় সবরকমের বয়সী দর্শকরা পছন্দ করতেন।

তার পাশাপাশি তার ছেলে দেবাঞ্জন চ্যাটার্জি নিয়মিয় মায়ের মতোই কাজ করে চলেছেন ছোট পর্দায়। এমনকি মায়ের সাথেই বেশ কয়েকটি প্রজেক্টে একসাথে কাজ করেছেন তিনি। গুণী এই অভিনয় শিল্পীর প্রয়ানে শোকস্তব্ধ টলিউড।

ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে পাঠানো হচ্ছে শোকবার্তা। পরিচিত ও কাছের মানুষরা তাকে স্মরণ করে করছে বিভিন্ন স্মৃতি চারণ। তার সুযোগ্য সন্তান দেবাঞ্জনের চোখে মুখে মা হারার যন্ত্রনা স্পষ্ট। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।