সুখবর! দুপুর ২ টো ২০ মিনিট, ঘড়ি মিলিয়ে শুরু হবে যাত্রা, খুশি রাজ্যের বাসিন্দারা

আবার চালু হচ্ছে পাঁশকুড়া -দিঘা ও খড়্গপুর -টাটা নগর প্যাসেঞ্জার ট্রেন। দেশজুড়ে কোরআন প্রকোপের কারণে এই ধরনের একাধিক ট্রেন এতদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল। আর এবার ফের শুরু হচ্ছে রেল যাত্রা।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁশকুড়া -দিঘা প্যাসেঞ্জার ট্রেনটি সপ্তাহে সোম -মঙ্গোল -বুধ ও শুক্রবার দুপুর ২টো ২০ মিনিটে পাঁশকুড়া থেকে ছাড়বে ও দিঘায় পৌঁছবে বিকেল ৫ টায়। এরপর ফিরতি রুটে বিকেল ৫ তা ২৫ মিনিটে দিঘা থেকে ৫ টা ২৫ মিনিটে ছেড়ে ফের পাঁশকুড়ার পৌঁছবে রাত পৌনে আট টায়।

প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে রেলের নিত্য যাত্রীরা। এর ফলে তাদের যাতায়াতের বেশ সুবিধে হবে। খুব কম ঝক্কি পোহাতে হবে দিঘা যেতে। কারণ বাস ভ্রমণের তলুনে ট্রেন ভ্রমণ বেশ আরামদায়ক।