BigNews: যুদ্ধজাহাজ বিক্রান্ত, BIG STEP নিলেন প্রধানমন্ত্রী মোদী
August 26, 2022

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী বিমানবাহী রণতরী INS BIKRANT কে আগামী ২ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দেবেন ভারতীয় নৌবাহিনীর হাতে। প্রতীকরক্ষা মন্ত্রক জানিয়েছে এই খবর।
উল্লেখনীয় , ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে গুরুত্তপুর্ন ভূমিকা পালন করেছিল নৌসেনার বিক্রান্ত। প্রায় ৪ দশক ধরে ভারতীয় নৌ সেনায় কাজ করে শেষপর্বে সেটি অবসর নিয়ে নেয়। তারই স্মৃতিতে তৈরী করা হয়েছে এই যুদ্ধ জাহাজটি।
প্রসঙ্গত, ভারত প্রতিরক্ষা বিভাগে জোর দিয়েছে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে যুদ্ধের সরঞ্জাম প্রস্তুতির। একের পর এক দেশি যুদ্ধাস্ত্র তৈরী করা হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। আর তার মাঝে নতুন সংযোজন এতিহ্যবাহী যুদ্ধ জাহান আইএনএস বিক্রান্ত। যা আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় নৌ সেনা বাহিনীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী।