করোনা: ভারতে ১ দিনে আক্রান্ত ১০,০০০, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (২৬ অগাস্ট ২০২২)

করোনা প্রভাব কম হলেও এখনো পুরোপুরি মুক্তি লাভ হয়নি করোও। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন। তবে গত ২৪ ঘন্টায় দেশে অনেকটাই কমে গেছে এক্টিভ কেসের সংখ্যা।

দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী বর্তমানে ৯০ হাজার ৭০৭ জন। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। যা গায়ের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬ জন। এখনো পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশজুড়ে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।