নিজের ছেলেকে আড়াই মাস পর্যন্ত কোলেও নিতে পারেননি দিয়া মির্জা, ছিল না কোনো অনুমতি

বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দিয়া মির্জা। তার প্রথমবার বিয়ে চিরস্থায়ী হয়নি। এরপরে তিনি প্রেম করেন শহরের একজন ব্যাবসায়ীর সঙ্গে। এরপর ছেলে আভ্যান আজাদ রেখির জন্ম দিয়েছেন দিয়া মির্জা ২০২১ সালের মে মাসে।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন প্রাণের ভয় ছিল তাঁর ও তাঁর সন্তানের। প্রি-ম্যাচিওর ছেলেকে আড়াই মাস পর্যন্ত কোলে নিতে পারেননি অভিনেত্রী দিয়া মির্জা ।কোনো অনুমতি দেওয়া হয়নি তাকে।

পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। জুলাই ২০২১-এ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে প্রি-ম্যাচিওর ছেলের জন্ম দেওয়ার খবর দেন তিনি।যেখানে দিয়া লিখেছিলেন, ‘বেশ কিছু সমস্যার কারণে সি-সেকশনের মাধ্যমে সময়ের আগেই জন্ম হয়েছে তাঁদের পুত্রসন্তান আভায়ন আজাদ রেখির। দিয়া জানিয়েছেন মা হাওর পর কি ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে । এমনকি নিজের সন্তান আভায়নকে ‘মিরাকল বেবি’ বলে উল্লেখ করেন। সময়ের আগে জন্ম হয়েছে ওর। চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে রয়েছে।’

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে দিয়া সম্প্রতি সেই সময়ের স্মৃতিচারণ করে জানান, ‘খুব শক্ত সময় ছিল। আমি অসুস্থ হয়ে পড়ি। আমার অ্যাপেনডিক্সের অপারেশন করার প্রয়োজন হয়ে পড়েছিল প্রেগন্যান্সিতেই। তখন মাত্র পঞ্চম মাস চলছে। আর সেই অপারেশনের ফলে শরীরে কোনও এক সংক্রমণ হয় এবং প্ল্যাসেন্টায় শুরু হয় রক্তক্ষরণ। ডাক্তাররা জানান, এখনই ডেলিভারি করা না হলে বাচ্চা সেপটিক শকে চলে যেতে পারে। যা মা ও বাচ্চা দুজনের জন্যই ক্ষতিকারক। ওর জন্মের ৩৬ ঘণ্টার মধ্যে করা হয় প্রথম অপারেশন। এরপর দ্বিতীয় অপারেশন করা হয় যখন ওর বয়স সাড়ে ৩ মাস। আড়াই মাস তো আমি ওকে কোলে নিতেও পারিনি।’