“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”-রবি ঠাকুরের যেসব উক্তি সব সময় প্রাসঙ্গিক, দেখেনিন

বাঙালির আত্মার সঙ্গে যিনি ওতপ্রোতভাবে মিশে আছেন, যাঁর সাহিত্য, গান, দর্শন প্রতিনিয়ত পথ দেখায়, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ, ২৫ বৈশাখ। বাঙালির জীবনে, মননে, সুখে-দুঃখে, আনন্দ-উৎসবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এক চিরন্তন সত্য। তাই ২৫ বৈশাখ দিনটি বাঙালির কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন দিন।
প্রতি বছর এই দিনে শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা সাড়ম্বরে পালন করেন রবীন্দ্র জয়ন্তী। স্কুল-কলেজ, পাড়া-মহল্লা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং ঘরে ঘরে চলে কবির জন্মবার্ষিকী উদযাপন। এই উদযাপনের প্রস্তুতি চলে প্রায় এক মাস আগে থেকে। প্রভাতফেরি, গান, আবৃত্তি, নৃত্যনাট্য, আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বিশ্বকবিকে। এই উদযাপন যেন ঠিক কোনও উৎসবেরই রূপ নেয়, যেখানে নতুন প্রজন্মও সামিল হয় সমান উৎসাহে।এই পঁচিশে বৈশাখে সোস্যাল মিডিয়ার সাহায্যে শেয়ার করতে পারেন কবিগুরুর কিছু উক্তি, যা আজও প্রাসঙ্গিক।
রবি ঠাকুরের উক্তি
* “আছে দু:খ, আছে মৃত্যু,বিরহদহন লাগে। তবুও শান্তি,তবু আনন্দ, তবু অনন্ত জাগে…”
* “আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা।”
* “লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।”
* “নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?”
* “এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।”
* “নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।”
* “সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।”
* “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”
* “যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়।”
* “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।”
* “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।”
* “হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,অপমানে হতে হবে তাহাদের সবার সমান! মানুষের অধিকার বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।”
* “আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।”
* “সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি।”
* “প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।”