লুকিয়ে ছিলেন কলকাতার হাসপাতালে! CBI এর জালে অনুব্রতকে বাবা করে ডাকা বিদ্যুৎ বরণ গায়েন

গরুপাচার কাণ্ডে যুক্ত থাকার কারণে ইতিমধ্যেই CBI -এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতার পরেও থেমে নেই CBI -এর আধিকারিকরা। জেরার পর একের পর এক জায়গায় CBI আধিকারিকদের হানা দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের বাড়িতেও হানা চলছে CBI এর গোয়েন্দারা ।
অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের তল্লাশি অভিযান চালাচ্ছিল CBI -এর আধিকারিকেরা। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে বিদ্যুৎ বরণ গায়েনকে আটক করে CBI -এর আধিকারিকেরা। বিদ্যুৎ বরণ গায়েন আসলে কে ? বিদ্যুৎ বরণ গায়েন ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার ভবানী মারি গ্রামের বাসিন্দা । বিদ্যুৎ বরণ গায়নের বাবা পঞ্চানন গায়েন চাকরি করতেন বোলপুরের স্বাস্থ্য দফতরের চাকরি । বাবার চাকরির সূত্রের দৌলতে বিদ্যুতের বোলপুরে যাতায়াত লেগেই থাকত।
কয়েক বছর আগে বিদ্যুৎ বরণ গায়েনের দাদা তপন গায়েন বিষ খেয়ে আত্মহত্যা করেছে । চাকরি সূত্রে ২৫ বছর আগে বীরভূমে সপরিবারে চলে গিয়েছিল বিদ্যুৎ বরণ গায়েন। বিদ্যুতের বরাবরই নিজের জন্ম ভিটের উপর টান রয়ে গিয়েছিল। তাই বীরভূমে থাকলেও নিজের জয়নগরের বাড়িটিকে নতুনভাবে সাজিয়েছিলেন। গত ছয় মাস আগেই সপরিবারে জয়নগরে এসেছিলেন বিদ্যুৎ বরণ গায়েন।