কয়লা পাচার মামলায় ED -র দফতরে হাজির আর এক IPS অফিসার , জেনে নিন বিস্তারিত

কোটেশ্বর রাওয়ের পর এবার ED র দফতরে হাজিরা দিলেন আরও এক IPS অফিসার শ্যাম সিং। বুধবার ED তাঁকে তলব করেছিল । এ দিন সকালেই দিল্লিতে ED -র সদর দফতরে পৌঁছে যান শ্যাম সিং।এখন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কয়লা-কাণ্ডের তদন্তে মোট 8 জন আইপিএসের নাম এসেছে । তাঁদের মধ্যেই একজন শ্যাম সিং। একসময় বীরভূমে পুলিশ সুপার ছিলেন শ্যাম সিং। DIG হিসেবে মেদিনীপুর রেঞ্জেও তিনি ছিলেন । এছাড়াও বাঁকুড়ার পুলিশ সুপার পদেও তিনি ছিলেন ।
আগেও দিল্লিতে ED -র দফতরে কয়লা পাচারের মামলায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এবার পরপর আট IPS -কে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে ED -র দফতরে। সেই তালিকায় প্রথমেই ছিলেন IPS জ্ঞানবন্ত সিং। কিন্তু হাজিরা দিতে যাননি তিনি। মঙ্গলবার সময়েই আগেই গিয়ে হাজিরা দেন আর এক IPS কোটেশ্বর রাও। আর এবার হাজিরা দিলেন শ্যাম সিং। 2021 -এর বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় শ্যাম সিং-কে বীরভূমের পুলিশ সুপার পদ থেকে সরানো হয়েছিল। তাঁকে পাঠানো হয়েছিল দুর্গাপুরের এসপি ট্রাফিক পদে ।
এরপর আরও কয়েকজন IPS -কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। 26 অগস্ট রাজীব মিশ্র, 29 অগস্ট সুকেশ জৈন, 30 অগস্ট তথাগত বসু, 31 অগস্ট ভাস্কর মুখোপাধ্যায়কে তলব করেছে ED ৷