উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে CBI , চললো তল্লাশি জেনে নিন বিস্তারিত

SSC নিয়োগ দুর্নীতির তদন্ত করতে শিলিগুড়িতে হাজির হলেন CBI । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি ও দফতরে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় CBI । 2014 থেকে 2018 সাল পর্যন্ত SSC -র চেয়ারম্যান ছিলেন তিনি।
সূত্রের খবর, বুধবার সকাল দশটা নাগাদ কেন্দ্রীয় সংস্থার একটি দল এসে পৌঁছয় শিলিগুড়িতে। পৌঁছনোর পর তারা দু’টি ভাগে ভাগ হয়ে যায়। একটি দল আসে উপাচার্যের দফতরে। অপর একটি দলটি যায় উপাচার্যের বাড়িতে । বর্তমানে পাওয়া খবর অনুযায়ী এখনও সেখানে তল্লাশি চালাচ্ছে CBI । পাশাপাশি জেরা করা হচ্ছে সুবীরেশবাবুকে। জানা গিয়েছে, তদন্ত চলাকালীন সেই সময় উপাচার্যর দফতরের বাইরে থাকা কর্মীরা যাতে বাইরে যোগাযোগ করতে না পারেন তাদের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়। রয়েছে পুলিশের পাহারাও। যাতে কেউ উপাচার্যের দফতরে যেতে না পারে।
বস্তুত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর।তিনি 4 বছরের বেশি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের কাছে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির দেওয়া রিপোর্টে জানানো হয়,381 টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে 222 জন পরীক্ষাই দেননি বলে অভিযোগ। বাগ কমিটির সেই রিপোর্টেও উল্লেখ ছিল সুবীরেশের নাম।