জনপ্রিয় সিরিয়ালে বড়ো মোড়! ‘শাক্য-আরশি’র গোপন ফুটেজ ফাঁস, কার চক্রান্তে হতে চলেছে সর্বনাশ?

জনপ্রিয় একটি বাংলা সিরিয়ালে এবার আসতে চলেছে এক হাইভোল্টেজ ড্রামা। ঘটনাক্রমে বিয়ে হয়ে যাওয়া শাক্যজিত এবং আরশির সম্পর্ক প্রথম থেকেই আদায়-কাঁচকলায় মতো। পরিস্থিতির চাপে পড়ে বিয়েতে দু’জন রাজি হলেও তারা ঠিক করেছিল বিয়ের কোনও নিয়মই মানবে না। সেই মতো সিঁদুরের জায়গায় আবির রাখার পরিকল্পনা ছিল। কিন্তু শাক্যর বাবা ও ঠাম্মি সেই চালাকি ধরে ফেলেন। বিয়ে শুরুর আগেই তাঁরা আবির বদলে সেখানে ঠাকুরের পায়ে ছোঁয়ানো আসল সিঁদুর রেখে দেন। ফলে অজান্তেই আইনি ও সামাজিকভাবে স্বামী-স্ত্রী হয়ে যায় শাক্য ও আরশি।
কিন্তু তারপরেও তাঁদের সম্পর্ক সহজ হয়নি। ঝগড়া, খুনসুটি লেগেই থাকত। তবে সম্প্রতি মুক্তি পাওয়া এই জুটির নতুন প্রোমো দেখে চমকে উঠেছেন দর্শক। প্রোমোয় দেখা যাচ্ছে বেডরুমে রোমান্টিক মেজাজে রয়েছেন শাক্য ও আরশি। তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য দেখে দর্শকের মনে প্রশ্ন জাগে, তবে কি এবার কাছাকাছি আসছে এই জুটি?
কিন্তু প্রোমোর পরের অংশেই সামনে আসে আসল সত্যিটা। রোমান্টিক দৃশ্যের মধ্যেই আরশি ফিসফিস করে শাক্যকে জানায়, এটা শুধুই অভিনয় করছে তারা। কারণ তাদের ঘরে গোপনে লুকানো ক্যামেরা রয়েছে! কেউ চক্রান্ত করে তাদের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ পাওয়ার জন্য এই কাজ করেছে, যা সে বিক্রি করতে পারে।
আরশির এই কথা শুনে চোখ কপালে ওঠে শাক্যর। সে চিন্তা করতে থাকে, এমন জঘন্য কাজ কে করতে পারে? এর মধ্যেই আরশি জানায়, তার সন্দেহ হয় জেজের উপর। আরশির ধারণা, একমাত্র জেজেই এই ধরনের চক্রান্ত করতে পারে।
তাই পরেরদিন জেজের মুখোশ খুলতে আরশি এক দুঃসাহসিক পদক্ষেপ নেয়। সে ছদ্মবেশে জেজের ঘরে ঢোকে এবং জেজের ল্যাপটপে সব প্রমাণ খুঁজে পায়। ল্যাপটপ নিয়ে তড়িঘড়ি পালাতে গিয়েই সে ধরা পড়ে যায় জেজের কাছে।
এবার কী হবে? আরশি কি পারবে জেজের হাত থেকে নিজেদের সম্মান রক্ষা করতে? নাকি নতুন কোনো বড় বিপদে পড়তে চলেছে শাক্য-আরশি জুটি? জানতে হলে চোখ রাখতে হবে এই জনপ্রিয় সিরিয়ালটির আগামী পর্বগুলিতে।