দারুণ খবর সরকারি কর্মীদের জন্য ! ৪ শতাংশ DA বৃদ্ধি? মে মাসেই মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার একটি অত্যন্ত আনন্দের খবর আসতে চলেছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশিত খবরে জানা যাচ্ছে। বাজার দরের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি করা হয়। সেই নিরিখে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে বলে খবর এবং এর ফলে বিপুল সংখ্যক কর্মীর অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকতে পারে।

প্রকাশিত খবর এবং বিভিন্ন সূত্রে যা শোনা যাচ্ছে, তাতে নাকি কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করতে চলেছে। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই ডিএ বৃদ্ধি হতে পারে। হিসাব অনুযায়ী, এই ৪ শতাংশ ডিএ বাড়লে কর্মীদের মাসিক বেতন ন্যূনতম ৭২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩১৫২ টাকা পর্যন্ত বাড়তে পারে।

মাসিক বেতন বৃদ্ধি ছাড়াও, গণনা বলছে ডিএ বৃদ্ধির সঙ্গে বকেয়া এরিয়ার মিলিয়ে কর্মীদের মোট ১০ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বাড়তি হাতে আসতে পারে। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র সরকারের অধীনে থাকা প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এর আওতায় আসবেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, রেল কর্মী, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষক, প্রতিরক্ষ বেসামরিক কর্মী এবং সশস্ত্র বাহিনীর কর্মীরাও। প্রাথমিকভাবে গ্রুপ বি, সি এবং ডি ক্যাটাগরির কর্মীরা শীঘ্রই এর সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে।

কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন – কবে থেকে এই বাড়তি টাকা হাতে আসবে? শোনা যাচ্ছে, চলতি মে মাসের তৃতীয় সপ্তাহেই ডিএ বৃদ্ধি এবং আনুষঙ্গিক বোনাস মিলিয়ে মোটা টাকা সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে। প্রকাশিত খবর অনুযায়ী, বিভিন্ন স্তরের কর্মীদের জন্য আলাদা করে বোনাসও ঘোষণা হতে পারে। যেমন, ভারতীয় রেলের গ্রুপ সি স্টাফরা এবার ৭ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। তেমনই ডিফেন্সের কর্মীরা পেতে পারেন ৬৮০০ থেকে ৭ হাজার টাকা বোনাস। শিক্ষক এবং ডাক কর্মীরাও ৭ হাজার টাকা বা তার কাছাকাছি বোনাস পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রালয়ের কর্মীদের জন্য এই বোনাসের পরিমাণ ৬৫০০ থেকে ৭ হাজার টাকার মতো হতে পারে।

সব মিলিয়ে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর। শীঘ্রই তারা আর্থিক দিক থেকে উপকৃত হতে চলেছেন বলে আশা করা হচ্ছে। চলতি মাসেই তাদের হাতে বাড়তি টাকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন সূত্রের খবরে। তবে এই বিষয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা এখনও আসেনি।