প্রকাশিত হলো মাধ্যমিক ২০২৫-এর ফলাফল! প্রথম উত্তর দিনাজপুরের আদৃত, রইল সম্পূর্ণ মেধাতালিকা

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE Madhyamik Result 2025)। ১০ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের মাত্র ৬৯ দিনের মাথায় আজ ফল ঘোষণা করা হয়েছে।
এই বছর মাধ্যমিকের পাশের হার গত বছরের তুলনায় বেড়েছে। মোট ৮৬.৫৬% পরীক্ষার্থী এবার সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত সরকার। সে মোট ৬৯৬ নম্বর পেয়েছে, যা শতাংশের নিরিখে ৯৯.৪৬%।
এই বছর মেধাতালিকায় প্রথম দশে মোট ৬৬ জন পরীক্ষার্থীর নাম রয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক প্রকাশিত মেধাতালিকার প্রথম দিকের স্থানগুলি:
মাধ্যমিক ২০২৫ মেধাতালিকা (প্রথম দশ)
প্রথম: আদৃত সরকার (৬৯৬), রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর (৯৯.৪৬%)
দ্বিতীয়: সৌম্য পাল (৬৯৪), বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া এবং অনুভব বিশ্বাস (৬৯৪), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।
তৃতীয়: ঈশানী চক্রবর্তী (৬৯৩), কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া।
চতুর্থ: সুপ্রতীক মান্না (৬৯২), কন্টাই মডেল ইনস্টিটিউট এবং মহঃ সেলিম (৬৯২), নিরোল উচ্চ বিদ্যালয়।
পঞ্চম: দীপ্তজিৎ ঘোষ (৬৯১), ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন; সোমতীর্থ করণ (৬৯১), নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়; সিঞ্চন নন্দী (৬৯১), গৌরহাটি হরদাস ইনস্টিটিউট; এবং চৌধুরী মহঃ আসিফ (৬৯১), কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল।
ষষ্ঠ: অঙ্কন মণ্ডল (৬৯০), টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল; অভ্রদীপ মণ্ডল (৬৯০), সারদা বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়; অউন্চ দে (৬৯০), ফালাকাটা উচ্চ বিদ্যালয়; জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায় (৬৯০), বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়; এবং রুদ্রানীল মাসান্তা (৬৯০), গোরাসোলে মুরালিধর হাই স্কুল।
সপ্তম: অঙ্কন বসাক (৬৮৯), গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়; দেবার্ঘ্য দাস (৬৮৯), ফালাকাটা উচ্চ বিদ্যালয়; আরিত্রা দে (৬৮৯), বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চবিদ্যালয়; সোরিন রায় (৬৮৯), অমরগড় উচ্চ বিদ্যালয়; এবং দেবাদৃতা চক্রবর্তী (৬৮৯), বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল।
অষ্টম: সত্যম সাহা (৬৮৮), রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির সহ মোট ১৬ জন।
নবম: দেবাঙ্কন দাস (৬৮৭), তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল সহ মোট ১৪ জন।
দশম: আমিনা বানু (৬৮৬), মোজামপুর গার্লস হাই স্কুল সহ মোট ১৬ জন।
জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে এই বছর প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে যথাক্রমে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের নাম। সফল সকল পরীক্ষার্থীকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।