ইন্সটাতে ফিরেই ছবি পোস্ট আরিয়ানের, আক্ষেপ শাহরুখ খানের

বড় ছেলে আরিয়ান খানের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবিতে তিনি নেই এমনকি ছবিগুলোও তাঁর কাছে নেই, ছেলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে এমনটাই আক্ষেপ করলেন এই মহাতারকা।

গতকাল সোমবার (২২ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইবোনদের সঙ্গে তোলা সুন্দর দুটি ছবি শেয়ার করেছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। ছবিতে দুই ভাই-বোনকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে শাহরুখ পুত্রকে।

আরিয়ানের সেই পোস্টে শাহরুখ একগুচ্ছ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছেন, ‘আমার কাছে এই ছবি নেই কেন? এগুলো এখন আমাকে দাও। ’

শাহরুখের মন্তব্যের উত্তরে আরিয়ান লিখেছেন, ‘পরের বার পোস্ট করার সময় আমি সেগুলো আপনার কাছে পাঠাব। সম্ভবত কয়েক বছরের মধ্যে!’

এর আগে আরিয়ানের শেষ পোস্টটি ছিল প্রায় এক বছর আগে। আরিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জিনিস কম রাখেন। খুব কমই কোনও ছবি বা ভিডিও শেয়ার করেন। গত বছর যখন তিনি ‘ড্রাগ অন ক্রুজ’ মামলায় জড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্যকলাপ আরও কমে যায়।

ছোটভাই আব্রাম এবং বোন সুহানার সাথে আরিয়ানের পোস্ট করা ছবিতে ইতিমধ্যেই অর্ধ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ‘লাইক’ পড়েছে। মহীপ কাপুরের মতো সেলিব্রিটিরাও পোস্টে হার্ট ইমোজি (ভালোবাসা চিহ্ন) দিয়েছেন। ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান লিখেছেন, ‘তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা। ’ তাঁর বোন সুহানা দ্বিতীয় ছবি থেকে বাদ দেওয়ার জন্য আরিয়ানকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন এবং সেই সঙ্গে লিখেছেন ‘ভালোবাসি তোমাকে’।

গত বছর অক্টোবর মাসে মুম্বাই থেকে গোয়াগামী একটি ক্রুজ থেকে আরিয়ানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। মাদক স‌ংগ্রহ এবং সেবনের অভিযোগে ২২ দিন হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল কিং খান পুত্রকে। শাহরুখের জন্মদিনের আগে আগে ছাড়া পান আরিয়ান। এর কয়েকমাস পর নির্দোষ প্রমানিত হয়ে মামলা থেকে অব্যাহতি পান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Aryan Khan (@___aryan___)