মায়েদের জন্য মুখ্যমন্ত্রী মমতার প্রকল্প, জেনেনিন বিশেষ সুবিধে গুলো

বাংলায় মুইখ্যমন্ত্রী মমতা ব্যাকেজই ২০১১ সালে সূচনা করেছিলেন মাতৃযান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলা হাসপাতালে যাওয়ার জন্য ও ডেলিভারির পর হাসপাতালে ফেরার জন্য পান বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা।
এমনকি শিশুর ২৮ দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য মা ও শিশুর হাসপাতলে যাওয়ার প্রয়োজন হলে পাওয়াযাবে নিখরচায় ‘মাতৃযান’।
মাতৃযান পাওয়ার জন্য গোটা রাজ্যে চালু করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন। রাজ্যের যেকোনো জায়গা থেকে ১০২ নম্বরে ফোন করলেই পাওয়া যাবে ‘মাতৃযান’ -এর পরিষেবা।
প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষদের জন্য জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চালু করেছে একাধিক প্রকল্প। আর সেই প্রকল্পের লাভ পাচ্ছে রাজ্যবাসি। সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো ‘কন্যাশ্রী’ ও ‘সবুজসাথী’ যা র সুবিধে পৌঁছে গেছে বাংলার কোনায় কোনায়।