ক্যান্সার আতঙ্ক জনসনের পাউডারে, তবুও বিক্রি চলবে ভারতে? জানিয়ে দিলো সংস্থা

মার্কিন বেবি পাউডার প্রস্তুতকারী সংস্থা জনসন এবং জনসন এই মুহূর্তে রয়েছে বিতর্কের শীর্ষে। আর তারমাঝেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ‘আমরা আমাদের বিক্রেতাদের বলছি, জনসন এবং জনসনের বিক্রি কোনোমতেই যেন বন্ধ করা না হয়। একমাত্র দেশে এই সংস্থার স্টক শেষ হয়ে গেলেই তবেই এই পাউডার বিক্রয় বন্ধ হতে পারে।’
সেই সাথে আরও জানাগেছে এই পাউডার ভারতের বাজার থেকে তুলে নেওয়ার কোনোরকম পরিকল্পনা নেই মার্কিন এই সংস্থার।
মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন এন্ড জনসন বিশ্বজুড়ে তাদের ট্যাল্ক বেবি পাউডার বিক্রি সামনের বছর থেকে বন্ধ করে দেবে বলে ঘোষণা করেছে।
জনসন এন্ড জনসন দু’বছরেরও বেশি আগে যুক্তরাষ্ট্রে এই বেবি পাউডার বিক্রি বন্ধ করে দিয়েছিল।
এই পাউডার বিক্রি নিয়ে জনসন এন্ড জনসনের বিরুদ্ধে নারীরা শত শত মামলা করেছেন। তারা অভিযোগ করেন, জনসন এন্ড জনসনের তৈরি ট্যাল্ক বেবি পাউডারে অ্যাসবেস্টস আছে এবং এটি ব্যবহার করে তারা জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।