TET উত্তীর্ণ প্রার্থীদের পর এবার সাফাই কর্মী ! চাকরির দাবিতে পথে নেমে বিক্ষোভ

স্থায়ী চাকরি চলাকালীন মৃত্যুর পরেও বিভিন্ন সরকারি অফিসে তাদের উত্তরসূরিদের এখনো চাকরি দেওয়া হয়নি। মালদহ জেলাতেই রয়েছে প্রায় শতাধিক এমন চাকরিপ্রার্থী । কুড়ি থেকে পঁচিশ বছর হয়ে গেল প্রশাসনের তরফ থেকে তাদের এখনো চাকরি দেওয়া হয়নি । এছাড়াও মালদহ জেলার বিভিন্ন সরকারি দফতরে কর্মরত সাফাই কর্মীদের মাসিক বেতন খুবই সামান্য। বারবার বেতন বৃদ্ধির আবেদন করা হলেও প্রশাসনের তাতে কোন উদ্যোগ নিচ্ছে না। মূলত এই দুটি দাবি কঠোর ভাবে জানাতে সোমবার নর্থ বেঙ্গল পাসপোর্ট হরিজন ওয়েলফেয়ার অর্গানিজেশন এর পক্ষ থেকে মালদা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ।
সাফাই কর্মী সংগঠনের বিক্ষোভ ব়্যালি শুরু হয় মালদহ শহরের বৃন্দাবনে ময়দান সংলগ্ন এলাকা থেকে ।সংগঠনের পক্ষ থেকে গোটা মালদহ শহর পরিক্রমা করে জেলা তপশিলি জাতি উপজাতি দফতরে একটি ডেপুটেশন দেওয়া হয় । আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। বর্তমানে একাধিক সরকারি দফতর গুলিতে দুই থেকে তিন হাজার টাকা মাসিক বেতন দেওয়া হয়। এই সামান্য বেতনে সংসার চালাতে পারছে না সাফাই কর্মীরা ।
দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছেন সাফাই কর্মীরা । এছাড়াও সরকারি স্থায়ী পদে কর্তব্যরত অবস্থায় মৃত্যু কর্মীদের উত্তরসূরিদের দ্রুত চাকরির দাবিতে গত চার বছর ধরে আন্দোলন চালাচ্ছে সাফাই কর্মীদের এই সংগঠন। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারি দাবিতে এই দুটি দাবি জানিয়ে সোমবার তপশিলি জাতি উপজাতি দফতরে ডেপুটেশন প্রেস করা হয় সংগঠনের পক্ষ থেকে।