বৃদ্ধার মাথায় ঢুকে গেল রড, বীভৎস ঘটনা জেনে নিন বিস্তারিত

বীভৎস ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনায়, যা দেখে রীতিমতো শিউরে উঠলেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে জেলার সদর শহর বারাসতে। সেখানে একটি বেসরকারি জুয়েলারি দোকানের সামনে, গ্রীলের লোহার ফলা ঢুকে যায় এক বৃদ্ধার মাথায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।লোকের ভিড় জড়ো হয়ে যায় মহিলাটিকে উদ্ধার করতে। এরপরই স্থানীয়দের চেষ্টায় মাথায় ঢুকে যাওয়া কাটা গ্রীলের অংশ নিয়েই, তাকে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, আহত মহিলাটির বয়স ৬৫ বছর । মনে করা হচ্ছে, বৃদ্ধার শরীর খারাপ লাগার কারণেই তিনি ওই জায়গায় বসতে যান । এরপরেই আচমকাই মাথা ঘুরে পরে যান গ্রীলের উপর। তখনই ঘটে এই বিপত্তি। লোহাল ফলা ঢুকে যায় বৃদ্ধার মাথায়। যা ঘটনাস্থলে কারোরি বের করা সম্ভব হয়নি । খবর দেওয়া হয় বারাসাত থানা ও দমকল বিভাগে। দমকল এসে মাথায় ঢুকে যাওয়া গ্রীলের অংশ কেটে মহিলাকে উদ্ধার করেন। বাকি গ্রীলের ফলা মাথায় নিয়েই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এখন ওই বৃদ্ধা বারাসাত হাসপাতালেই চিকিৎসাধীন।পুলিশ সূত্রে খবর ,এখনও ওই বৃদ্ধার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি । কিন্তু দুর্ঘটনাটি কীভাবে ঘটল তার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খোঁজখবর শুরু করা হয়েছে মহিলার বিষয়ে জানতে। তবে হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা বলেন যা পরিস্থিতি তাতে অস্ত্র প্রচার করা হতে পারে।