একই ফ্ল্যাটে টানা ৩ বার হানা সিবিআইয়ের
August 22, 2022

অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। দেহরক্ষী সায়গল হোসেন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং নতুন নতুন তথ্য উঠে আসছে।
আজ, সোমবার অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে ফের হানা দিল সিবিআই। জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া নির্দিষ্ট কিছু তথ্য যাচাই করতেই এদিন হানা দিল তদন্তকারী সংস্থা। এই নিয়ে একই ফ্ল্যাটে টানা ৩ বার হানা দিল সিবিআই।
তবে এবার গুরুত্বপূর্ণ বিষয় হল, সিবিআইয়ের সঙ্গে রয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা।
প্রসঙ্গত, সিবিআইয়ের আইনজীবীর আবেদনের ভিত্তিতেই দেহরক্ষী সায়গলের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেয় আদালত। আগামী ১ সেপ্টেম্বর সায়গলকে ফের আদালতে পেশ করা হবে।