সুখবর! সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পুজোর বড় উপহার দিলেন মমতা

2022 সালের দুর্গা পুজোয় সরকারি কর্মচারীদের টানা 11 দিনের ছুটি ঘোষণা করল রাজ্যে সরকার। পুজোর ছুটি শুরু হবে 30 সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে। পয়লা অক্টোবর মহাষষ্ঠীর দিনও ছুটি থাকবে। public holiday উপলক্ষে 2 অক্টোবর থেকে 5 অক্টোবর ছুটি। এছাড়াও ছুটি দেওয়া হয়েছে 6 থেকে 8 অক্টোবর পর্যন্ত । 9 এবং 10 অক্টোবর লক্ষ্মী পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর মধ্যে 2 এং 9 অক্টোবর পড়েছে
রবিবার।

সেপ্টেম্বরের শেষে শুরু হয়ে যাবে ডেভি দুর্গার আগমন । 30 সেপ্টেম্বর হলো পঞ্চমী। ওই দিন থেকে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুর্গাপুজো নিয়ে পুজো কমিটিগুলোর সঙ্গে মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’30 সেপ্টেম্বর পঞ্চমী থেকে ছুটি শুরু হবে। চলবে চলবে 10 অক্টোবর পর্যন্ত। 24 অক্টোবর কালী পুজো। 24 ও 25 তারিখ দু’দিন ছুটি থাকবে। 27 তারিখ ভাইফোঁটার ছুটি। ছটের ছুটি দু’দিন 30 ও 31 অক্টোবর।

সেই সঙ্গে কালীপুজো, 5 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, পয়লা মার্চ শিবরাত্রি, 24 অক্টোবর কালীপুজো, 30 অক্টোবর ছটপুজো। যদিও এতছুটি থাকা সত্ত্বে ওই তালিকা দেখে মন খারাপ অনেক সরকারি কর্মচারীই। কারণ শনি ও রবিবার পড়ে যাওয়ায় সারা বছর অনেক ছুটির দিনই নষ্ট হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 2022 সালে রাজ্যে মোট 16 টি পাবলিক হলিডে থাকছে।

আগেরবারের চেয়ে পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎ বিলেও বেশি ছাড়ের ঘোষণা করেছেন মমতা। সেই সঙ্গে বাড়িয়েছেন অনুদানও। তিনি বলেন, ‘গতবার কত ছাড় দেওয়া হয়েছিল বিদ্যুৎবিলে? 50 শতাংশ। এবারের পুজো স্পেশাল বিশ্বের গর্ব, বিশ্বসেরা মা দুর্গা তাঁর পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় 50 শতাংশ থেকে 60 শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।’