BigNews: টানা ১১ দিন ছুটি, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

সুখবর, এবার পুজোর ছুটি পড়েছে ৩০ সেপ্টেম্বর। টানা ১১ দিনের ছুটি শেষ হচ্ছে ১০ অক্টোবর লক্ষ্মীপুজোর দিনে। সোমবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতায় পুজোর কার্নিভাল হবে লক্ষ্মীপুজোর আগের দিন ৯ অক্টোবর।

পুজোর আগের দিন অর্থাৎ, ৮ অক্টোবর এই প্রথমবার জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গাপ্রতিমার বিসর্জনও এবার তিন দিন ধরে চলবে। ৫-৮ অক্টোবর।

উল্লেখ্য, পুজো কমিটিগুলোকে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে ৬০ শতাংশ। আজ, সোমবার পুজো কমিটিগুলির বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এবার 50,000 নয়, তার সাথে আরও 10 হাজার বাড়িয়ে 60 হাজার টাকা দেওয়া হবে পুজো কমিটিগুলোকে ৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর ব্যাপারে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷