SSC নিয়োগ দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার 24 অগস্ট পর্যন্ত CBI এর হেফাজত

নিয়োগ দুর্নীতি কাণ্ডে SSC -র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে 24 অগস্ট পর্যন্ত CBI-এর হেফাজত দিল আলিপুর আদালত ৷ জানা যাচ্ছে যে, এ দিন আদালতে CBI এর তরফ থেকে দাবি করা হয় যে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন ৷
এ দিন দু’জনের জামিনের আবেদনের বিরোধিতা করেন CBI এর আইনজীবী।CBI এর আইনজীবী আদালতে জানান, শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা ক্ষমতাশালী ৷ ফলে তাঁরা জামিন পেলে একাধিক তথ্য প্রমাণ নষ্ট করতে পারে এবং তদন্তকে আটকানোর চেষ্টাও করতে পারে ৷ তার পরেই ফের তাঁদের নিজেদের হেফাজতে রাখার আবেদন করে CBI৷
অভিযোগ, SSC র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সুপারিশে একাধিক যোগ্য চাকরিপ্রার্থীদের নাম তালিকা থেকে সরিয়ে সেই জায়গায় একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ তার বিরুদ্ধে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ED র গোয়েন্দারা ৷