INDvsZIM: একদিনের তৃতীয় ম্যাচে বিধ্বংসী গিল

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ আগেই জয় করেছে ভারত। আজ নিয়মরক্ষার ম্যাচ খেলছে ভারতীয় দল। আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৯ রান করেছে ভারতীয় দল। জিম্বাবোয়ের সামনে লক্ষ্য ২৯০ রান।

আজ ঝোড়ো ইনিংস খেলেছে শুভমান গিল। এক দিনের কেরিয়ারে নিজের প্রথম শতরান করলেন ভারতের এই তরুণ ওপেনার। ৯৭ বলে ১৩০ রান করেছেন শুভমান। ইশান কিশান ৬১ বলে ৫০ রান করেছেন।

উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে জয় পেয়েছে ভারত। জিম্বাবোয়েকে ১৮৯ রানে বেঁধে রাখার পর শুভমান গিল এবং শিখর ধবনের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল ভারতীয় দল। একদিনের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ১৬২ রানের টার্গেট ভারতীয় দলের জন্য একেবারেই কঠিন হয়নি। সহজেই ৫ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত।