BigNews: স্কুল-এ ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
August 22, 2022

আগামী ১ সেপ্টেম্বর দুর্গাপুজো নিয়ে মহামিছিল হবে কলকাতায়। দুর্গাপুজো উপলক্ষে মহামিছিল হবে ইউনেস্কোর প্রতিনিধিদের উপস্থিতিতে। সেদিন পুজো কমিটিগুলোর সঙ্গে আমন্ত্রণ জানানো হবে ১০ হাজার স্কুল পড়ুয়াদেরও। মহামিছিলে প্রচন্ড ভিড় হবে।
জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হবে দুপুর ২ টোয়। এই কারণেই ১ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে স্কুল গুলিতে ছুটি হয়ে যাবে। আজ, সোমবার পুজো কমিটির বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে এও বলেছেন যে, সেদিন যারা মহামিছিলে যোগ দেবেন তাদের জন্য খাবারের ব্যবস্থাও করতে হবে। তিনি বললেন, এবার পুজো ওই দিন থেকেই শুরু হয়ে যাক। অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বর থেকেই পুজোর আমেজ পাবেন বঙ্গবাসী।