Ukraine -এর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে কি জানালো পশ্চিমী দেশ, জেনে নিন

ইউক্রেনের দক্ষিণে অবস্থিত ইউরোপের মহাদেশের সবচেয়ে বড় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি মার্চ মাস থেকেই রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে আছে।

তবে গত কয়েক সপ্তাহে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির ওপর এবং তার চারপাশে গোলাবর্ষণের ঘটনায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির বিপর্যয়ে নিয়ে ইউরোপ সহ বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।কিন্তু এই গোলাবর্ষণের ঘটনায় রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।

জাপোরিঝজিয়া বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে গতকাল (রবিবার ) টেলিফোনে এক বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্র।

আলোচনার প্রধান বিষয় ছিল ইউক্রেনের যুদ্ধ। আলাপের শেষে এই চারটি শক্তিশালী পশ্চিমা নেতা, যারা এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক, আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করছেন, বৈঠকের পর এই চারটি দেশ জাপোরিঝজিয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সব ধরনের সামরিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানান।

স্থাপনাটিতে জাতিসংঘ পরিদর্শকদের যাওয়ার অনুমতি দিতে রাজী হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।তার এই রাজিতে খুশি পশ্চিমা দেশ।