LSG-এর বিরুদ্ধে প্রতিশোধ MI-এর, প্লে অফের আরও কাছাকাছি পৌঁছে গেলো হার্দিকরা

লখনউ সুপার জায়ান্টসকে ঘরের মাঠে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স তাদের আগের হারের মধুর প্রতিশোধ নিল। লখনউতে হারের পর ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ২১০ রানের বেশি স্কোর করে লখনউকে ২১৬ রানের বিশাল লক্ষ্য দেয়। এই রান তাড়া করতে নেমে লখনউ ১৬১ রানেই গুটিয়ে যায়।

টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। মুম্বইয়ের শুরুটা অবশ্য আশানুরূপ ছিল না। ইনিংসের তৃতীয় ওভারেই মায়াঙ্ক যাদবের বলে আউট হন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৫ বলে ২টি ছক্কা মেরে তিনি ১২ রান করেন। রোহিতের বিদায়ের পর রায়ান রিকেলটন এবং উইল জ্যাকস দ্বিতীয় উইকেটে ৫৫ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটির মধ্যে রিকেলটন মাত্র ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তাকে আউট করেন স্পিনার দিগ্বেশ সিংরাখি।

বিধ্বংসী ফর্মে থাকা রায়ান রিকেলটন ৩২ বলে ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে আউট হন। রিকেলটনের পর সূর্যকুমার যাদব এবং উইল জ্যাকস মিলে আরও ২৮ রান যোগ করেন। মুম্বই তাদের তৃতীয় উইকেট হারায় উইল জ্যাকসের ২৯ রানের মাথায়, প্রিন্স যাদবের বলে তিনি বোল্ড হন। এরপর তিলক ভার্মা (৬) রবি বিষ্ণোইয়ের শিকার হন। ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তখন মুম্বইয়ের সংগ্রহ ছিল ১৩৭ রান।

অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাত্র ৫ রান করেই মায়াঙ্ক যাদবের বলে বোল্ড হয়ে হতাশ করেন। তবে এক প্রান্তে অবিচল ছিলেন সূর্যকুমার যাদব। তিনি মাত্র ২৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। সূর্যকুমার ২৮ বলে ৪টি চার এবং সমসংখ্যক ছক্কার সাহায্যে ৫৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তাকে প্যাভিলিয়নের পথ দেখান আভেশখান। এরপর শেষের দিকে নমন ধীর (২৫) এবং অভিষেককারী করবিন বোশ (২০) দ্রুতগতিতে রান তুলে মুম্বইকে একটি বড় স্কোরে পৌঁছে দেন।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), নমন ধীর, করবিন বোশ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, কর্ণ শর্মা।

লখনউ সুপার জায়ান্টসের একাদশ: এ ইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (অধিনায়ক/উইকেটরক্ষক), আব্দুল সামাদ, আয়ুষ বাদোনি, মায়াঙ্ক যাদব, দিগ্রেশ সিং রাঠি, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, আভেশখান।