Politics: ২৫ শেই বাধা পড়ুক কলেজ রাজনীতির বয়স, শুরু হয়েছে তুমুল চর্চা

বেঁধে দেওয়া হতে পারে কলেজে ছাত্র রাজনীতির বয়স। যা নিয়ে এখন শাসক দল সহ বিভিন্ন দলের অন্দরে শুরু হয়েছে তুমুল চর্চা। জানাগেছে ছাত্র রাজনীতির বয়স শিমা বেঁধে দেওয়া হতে পারে ২৫ বছরের মধ্যে।

প্রসঙ্গত, আগামী ২৮ অগাস্ট পালিত হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই জন্য আগামী ২৯ তারিখ ধর্মতলায় গান্ধীমূর্তি পাদদেশে দলের কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাতে যাবেনা তৃণমূল নেতৃত্ব। আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনের লড়াইকে সামনে রেখেই সাজানো হয়েছে তৃণমূলের এই কর্মসূচি।

সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ দলের আরো একাধিক শীর্ষ নেতৃত্ব।