CBI-নজরে এবার ৭ টি ব্যাঙ্কের ১৮ টি Account, অনুব্রত মণ্ডল পড়লেন আরো বিপাকে

সিবিআই এবার অনুমান করছে গরু পাচারের টাকা নাম ও বেনামে রাখা হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের একাউন্টে। আর এবার তাদের স্ক্যানারে উঠে আসলো সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭ টি ব্যাঙ্কের ১৮ টি একাউন্ট। যার অধিকাংশই খোলা হয়েছে তৃণমূলের বীরভূম জেলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নামে।

গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী সিবিআইয়ের তালিকায় রয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল সহ তার বেশ কিছু ঘনিষ্ট আত্মীয়ের একাউন্টও।

প্রসঙ্গত, সিবিআই অনুব্রত মণ্ডলের নামে ও বেনামে কেনা বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে। বীরভূমের দাপুটে নেতা তার বিপুল সম্পত্তি করেছেন গরু পাচারের টাকা থেকেই বলে দাবি করেছে সিবিআই। শনিবার সিবিআই আধিকারিকরা আসানসোলের বিশেষ আদালতে পেশ করে কেস ডায়েরি।

সেইখানে অনুব্রত মন্ডলের বিপুল পরিমান সম্পত্তি বোলপুর থেকে বীরভূমের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বলে দাবি করেছে সিবিআই।

ওই কেস ডায়েরিতে আরও দাবি কড়া হয়েছে অনুব্রত মণ্ডল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচারের বিষয়ে প্রতক্ষ্য ও পরোক্ষ ভাবে যুক্ত ছিলেন দাবি করলো সিবিআই। আদালতে জমা দেওয়া কেস ডায়েরিতে সিবিআই জানিয়েছে অনুব্রত মন্ডল সীমান্তে স্বশরীরে হাজির থেকে গরু পাচারের জন্য সেফ পেসেজ তৈরী, পরিবহন ও সীমান্ত পেরোনোর সব কিছু বিষয় সামাল দিতেন দাঁড়িয়ে থেকে।

সেই সাথে সিবিআই দাবি করে জানিয়েছে যে অনুব্রত মন্ডল শুধু নিকট আত্মীয় নয় নিজের দূর সম্পর্কের আত্মীয় ও ঘনিষ্ট লোকের নামে বেনামে প্রচুর সম্পত্তি করেছেন।