BigNews: মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন এবার ‘বউদি’, শুরু হয়েছে জল্পনা

নির্বাচন কমিশনের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। যেকোনো সময়েই ঘোষণ হতে পারে নির্বাচন কমিশনের রায়। আর সেই রায়ে মুখ্যমন্ত্রীপদ খোয়াতে পারেন হেমন্ত। আর সেই পরিস্থিতি হলে শূন্যপদে কাকে বসানো হবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হেমন্ত সরে গেলেই বিজেপি তার চেনা ফর্মুলায় ঝাড়খন্ড দখলের জন্য ঝাঁপাবে। হয়তো দল ভাঙানোর চেনা ফর্মুলাকেই তার ফের করবে হাতিয়ার। আর এমন পরিস্থিতিতে উঠে আসছে ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন নাম ‘কল্পনা সোরেন’।

ঝাড়খণ্ডের মর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী। তিনি হেমন্ত ঘনিস্টদের কাছে পরিচিত ‘বউদি’ হিসেবে। এখ্যং দেখার ঝাড়খণ্ডের রাজনীতি কোনদিকে মোড় নেয়। বিজেপি পরিস্থিতি বিচার করে কি পদক্ষেপ নেয়? সেদিকেও নজর থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের।