OMG! নারকেলডাঙায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গ্রেফতার ৮ জন

প্রোমোটিংয়ের বিবাদ নিয়ে নারকেল ডাঙায় ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তাল হয়েছে পরিস্থিতি। সেই ঘটনার জেরে এবার ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের বিরুধ্যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখনীয়, কিছু দুষ্কৃতী প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে নারকেল দাঙ্গার এক এলাকার ব্যক্তির বাড়িতে চড়াও হয়। সেই ব্যক্তির বাড়িতে চাল হয় ভাঙচুর। সেই সাথে বাড়িতে থাকা ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে মারা হয় লাথি।
সেই ঘটনার প্রতিবাদে এবার পথে নেমেছে বিজেপি। নারকেল ডাঙ্গা থানা ঘেরাও করে বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতা -কর্মীরা করছে বিক্ষভ প্ৰদৰ্শন। তারা জানিয়েছে এই ঘটনায় স্থানীয় বিধায়ক পরেশ পাল ও তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষকে গ্রেফতার করতে হবে। তবে সেই ঘটনার দায় স্বীকার করতে রাজি নয় তৃণমূল বিধায়ক পরেশ পাল।