দর্শকদের জন্য সুখবর : ফের একসঙ্গে নিখিল-শ্যামা! পর্দায় ফিরছে ‘কৃষ্ণকলি’ জুটি

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক মন জয় করেছিল প্রত্যেকটি দর্শকের । জী বাংলায় এটি একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল একসময় ।বিশেষ করে শ্যামা ও নিখিলের অভিনয় ও তাদের প্রেমের সুন্দর সম্পর্ক যেন আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে ।একটানা ৩০ সপ্তাহেরও বেশি টিআরপি টপার থেকেছে জি বাংলার এই ধারাবাহিক । ধারাবাহিকটি শেষ হওয়ার পরই ভক্তদের মনে একটাই আশা ছিল আবার কবে একসঙ্গে পর্দায় দেখতে পাবে তাদের প্রিয় কৃষ্ণকলি জুটিকে।
শোনা যায়, মাস কয়েক আগেই শোনা গিয়েছিল স্টার জলসার পর্দায় ফিরবেন শ্যামা অর্থাৎ তিয়াসা ।তবে এবার তিয়াসা ভক্তদের জন্য সুখবর, ফের একসঙ্গে পর্দায় ফিরছেন নিখিল-শ্যামা।তবে টেলিপাড়ার ঘনিষ্ঠ সূত্র বলছে এই খবর একদম পাকা।
প্রসঙ্গত, স্টার জলসার সঙ্গে নীলের সম্পর্ক বহু পুরোনো। ‘ঠিক যেন লাভ স্টোরি’ দিয়েই শুরু হয় নীলের অভিনয় জগতে পা । যেখানে নীলের অভিনয় মন করেছিল হাজার হাজার দর্শকের।