ডুরান্ড কাপ : আজ অভিযানে নামছে ইস্টবেঙ্গল, ম্যাচে নজর ফ্যানেদের

আজ ইস্টবেঙ্গল শুরু করছে তাদের ডুরান্ড কাপ অভিযান। আজকের ম্যাচে তারা খেলতে নামছে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। চুক্তি সমস্যা কাটিয়ে ইমামের সাথে গাঁটছড়া বাঁধলেও এই মরসুমে সেভাবে শক্তিশালী দল গঠন করতে পারেনি ইস্টবেঙ্গল।

আর সেই মকথায় ধরা পড়লো ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টান্টাইনের কথায়। তিনি বলেন সোমবারের ম্যাচে দেড় জন বিদেশী খেলবেন? অর্ধেক বিদেশী টা কে? স্টিফেন হেসে জবাব দেন ‘কালকের ম্যাচেই দেখা যাবে।’

দু বছরের মাথায় ইস্টবেঙ্গল কলকাতার মাটিতে কোনো প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট খেলতে নামছে লাল -হলুদ শিবির। মাঠে তাদের প্রতিপক্ষের বিরুধ্যে লড়াই দেখতে উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গল ভক্ত ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিন পর প্রিয় দলের লড়াই দেখতে মাঠে উপস্থিত থাকবে দর্শকরা। চিৎকার করে সমর্থন জানাবে লাল -হলুদ বাহিনীকে।