জঙ্গি ‘পোষার’ মাশুল দিচ্ছে পাকিস্তান ! পাক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কোয়েট্টায় বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা ৪

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত কোয়েট্টা (Quetta) শহরে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক সময়ে। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামের বৈসরণ ভ্যালিতে পাকিস্তানি জঙ্গিদের ভয়াবহ হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয় এবং ১৭ জন আহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সারা ভারত যখন ক্ষোভে ফুঁসছে, তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার হামলাকারীদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে মন্তব্য করেছিলেন।
পাক মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কোয়েট্টা শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। অনেকে মনে করছেন, এটি হয়তো পাকিস্তান সরকার কর্তৃক ‘জঙ্গি পোষার মাশুল’ দিচ্ছে, যার ভয়াবহ ফল নিজেদের দেশেই ভোগ করতে হচ্ছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ ও তদন্ত শুরু করেছে। কোয়েট্টা বরাবরই একটি সংবেদনশীল এলাকা এবং সেখানে প্রায়শই এ ধরনের হামলার ঘটনা ঘটে। তবে পহেলগাম হামলার প্রেক্ষাপটে এবং পাক মন্ত্রীর মন্তব্যের পরপরই এই বিস্ফোরণ হওয়ায় বিষয়টি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।