ভয়ঙ্কর দুর্ঘটনা ! সমুদ্রের উপকূলে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, ৬ জন আরোহীর মৃত্যু, দেখুন ভিডিও

থাইল্যান্ডে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রয়্যাল থাই পুলিশের ৬ জন আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দেশটির হুয়া হিন বিমানবন্দরের কাছে সমুদ্র উপকূলে একটি ছোট প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল রয়্যাল থাই পুলিশের একটি ডিএইচসি-৬-৪০০ টুইন অটার মডেলের ছোট বিমান, যা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হত। শুক্রবার সকাল প্রায় আটটা পনেরো মিনিট নাগাদ থাইল্যান্ডের ফেচাবাড়ি প্রদেশের চা এম সমুদ্র উপকূলে এটি হঠাৎ করেই ভেঙে পড়ে। এটি হিয়া হিন (বো ফাই) বিমানবন্দরের কাছে অবস্থিত, যা শান্ত রিসর্ট এলাকা হিসেবে পরিচিত।
রয়্যাল থাই পুলিশ বিমানসংস্থার মুখপাত্র পুলিশ লেফটেন্যান্ট জেনারেল আর্কেওন ক্রাইথং নিশ্চিত করেছেন যে, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের সকল ৬ জন আরোহীর মৃত্যু হয়েছে। জানানো হয়েছে যে, একটি নির্ধারিত প্যারাশ্যুট প্রশিক্ষণ প্রোগ্রামের আগে নিয়মমাফিক এই প্রশিক্ষণ উড়ানটি নিয়েছিল বিমানটি, কিন্তু তাতেই ঘটে চরম পরিণতি।
🚨🇹🇭 SMALL PLANE CRASHES INTO SEA NEAR HUA HIN AIRPORT, ATLEAST 5 DEAD
A DHC-6-400 Twin Otter crashed into the Gulf of Thailand off Baby Grande Hua Hin Hotel during takeoff for a parachute drill.
The aircraft carried six people; five were killed, one injured.
The crash… pic.twitter.com/irwGxXsjwH
— Mario Nawfal (@MarioNawfal) April 25, 2025
দুর্ঘটনায় মৃত ৬ জনই ছিলেন রয়্যাল থাই পুলিশের উচ্চ প্রশিক্ষিত ও আত্মনিবেদিত আধিকারিক। তাদের নাম যথাক্রমে: পুলিশ কর্নেল প্রাথান খিউখাম, পুলিশ লেফটেন্যান্ট কর্নেল প্যান্থেপ মনিওয়াচারিঙ্গাকুল, পুলিশ ক্যাপ্টেন চাতুরাওং ওয়াট্টানাপাইসরন, বিমান ইঞ্জিনিয়ার পুলিশ লেফটেন্যান্ট থানাওয়াত মেকপ্রাসার্ট, বিমান মেকানিক পুলিশ ক্যাপ্টেন জিরাওয়াত মাখসাখা এবং পুলিশ সার্জেন্ট মেজর প্রওয়াত ফুলহোংসা। জানানো হয়েছে, তারা হয়তো আসন্ন অভিযানের নিরাপত্তা ও দক্ষতার দিকগুলি পরখ করে দেখছিলেন।
যদিও বিমানটি উড্ডয়নের পরেই এই বিপত্তি ঘটে, তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।