জাপটে ধরে ঠেলে ঢুকিয়ে দিল টয়লেটে…! বিমানসেবিকাকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

আবারও বিমানযাত্রীর হাতে শ্লীলতাহানির শিকার হলেন বিমানসেবিকা। এবার ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। অভিযোগ, এক ভারতীয় যুবক বিমানের মধ্যেই এক বিমানসেবিকার শ্লীলতাহানি করেছেন। এই ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পর ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, বছর কুড়ির এক বিমানসেবিকা একজন মহিলা যাত্রীকে শৌচাগারের দিকে নিয়ে যাচ্ছিলেন। শৌচাগারের সামনে মেঝেতে একটি কাগজ পড়ে থাকতে দেখে সেটি কুড়ানোর জন্য তিনি ঝুঁকেন। অভিযোগ, ঠিক সেই সময় রজত নামের বছর কুড়ির এক যাত্রী পিছন থেকে এসে ওই বিমানসেবিকাকে জাপটে ধরে জোর করে শৌচাগারের ভেতরে ঢোকানোর চেষ্টা করেন।
তবে সৌভাগ্যবশত, অন্য একজন যাত্রী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত হস্তক্ষেপ করেন এবং ওই বিমানসেবিকাকে উদ্ধার করেন। এরপর ঘটনাটি কেবিন সুপারভাইজারকে জানানো হয়। বিমানটি ছাঙ্গি বিমানবন্দরে অবত করার পর অভিযুক্ত রজতকে গ্রেফতার করা হয়।
এই গুরুতর অপরাধ প্রমাণিত হলে রজতের তিন বছরের জেল এবং আর্থিক জরিমানা হতে পারে। উল্লেখ্য, গত কয়েক মাসে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ৭৩ বছর বয়সী বালাসুব্রহ্মণ্যম রমেশ নামে এক ব্যক্তি একই অপরাধে ৯ মাসের জেল খেটেছিলেন।