OMG! মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলা বাড়ি, ভাইরাল ভিডিও

চারদিকে মানুষের আনাগোনা। চোখের সামনেই মুহূর্তেই ভেঙে গেল চারতলা ভবন। কিন্তু আনাগোনা করতে থাকা মানুষের হাতে ছিল স্মার্টফোন। তাই তাৎক্ষণিক ভবনটি ভেঙে পড়ার দৃশ্যটি মোবাইলে ধারণ করেন তারা। পরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই তা ভাইরাল হয়।
শুক্রবার দুপুর সাড়ের ১২টার দিকে ভারতের মুম্বাইয়ে বোরিভালিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিপজ্জনক বাড়ি হিসেবে চারতলা ভবনটি আগেই চিহ্নিত করা হয়েছিল। তাই সরিয়ে নেয়া হয়েছিল বাড়ির বাসিন্দাদের। তাই হতাহতের ঘটনা ঘটেনি। নাহলে আরো বড়সড় বিপদের সম্ভাবনা ছিল। বাড়ি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ সরানোর কাজে নামে স্থানীয় উদ্ধারকারী দল।
বাড়ির আশপাশে থাকা দোকানদার ও এলাকার বাসিন্দারাও আন্দাজ করতে পেরেছিলেন ভয়ংকর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু একটা চারতলা ভবন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর আতংকিত হয়ে পড়েন প্রত্যেকেই।
আশপাশের দোকান ও বাড়িগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়ে বিশাল একটি গাছও। এর আগেও ভারতের হরিয়ানার গুরুগ্রামে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।
>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<
SEE | A building collapsed in Mumbai today afternoon. Police say, it was already evacuated and that nobody has been injured. pic.twitter.com/FTdJywK2PB
— Vinaya Deshpande (@vinivdvc) August 19, 2022