আর্বজনার স্তুপ থেকে উদ্ধার বস্তাবন্দি খুলি ও হাড়গোড, আতঙ্কিত এলাকার লোকজন

ভরা বাজারে কঙ্কাল! আর্বজনার স্তুপ থেকে পাওয়া যায় মানুষের মাথার খুলি, হাড়গোড। বস্তা বন্দি অবস্তহী পাওয়া মাথার খুলি, হাড়গোড ! কোথা থেকে এল? তদন্তে পুলিস। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে যায় শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়।

এদিন সকালে নকশালবাড়ির বাজারে স্থানীয় বাসিন্দারা আর্বজনার স্তুপে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। কীসের বস্তা? বস্তায় কি আছে তা জানার কৌতহলে কয়েকজন মাইল সেই বস্তাটি খোলেন , তখন চমকে ওঠেন তাঁরা। ঘটনাটি জানাজানি হতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় গোটা এলাকায়।তার কারণ ? দেখা যায়, ওই বস্তায় রয়েছে মানুষের মাথার খুলি, হাড়গোড়া! তার পর স্থানীয় বাসিনদ্বারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। বস্তাবন্দি হাড়়ঘোড় ও মাথার খুলি উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ওই হাড়গুলির বিভিন্ন অংশে কিছু লেখা রয়েছে বলে জানান হাসপাতালের কর্তৃপক্ষরা । লেখার ভিতিত্তে হাসপাতালের কর্তৃপক্ষরা অনুমান করেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কোনও পড়ুয়াই হয়তো সেগুলি ফেলে গিয়েছে।