OMG! বিরিয়ানি খেয়ে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি হলেন বাবা-বোন

রেস্টুরেন্ট থেকে কিনে আনা বিরিয়ানি খেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন এক কিশোর। একই সঙ্গে তার বোন ও বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি এক সপ্তাহে আগে ভারতের হায়দ্রাবাদের লাকডিকাপুল এলাকায় ঘটলেও শুক্রবার প্রকাশ্যে আসে ।

পুলিশের তথ্যানুযায়ী, গত ১৩ আগস্ট শরিয়াতপুর থেকে বাড়ি ফেরার পথে লাকডিকাপুলের একটি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে আনে খাইরাতাবাদের একটি পরিবার। পরিবারের চারজনই রাতের খাবার হিসেবে বিরিয়ানি খান। পরদিন সকালে তাদের ছেলে ঘুম থেকে উঠেননি। দুপুর গড়িয়ে বিকেল হলেও ছেলে ঘুম থেকে না উঠায় তাকে নাড়াচাড়া করলে মৃত্যুর বিষয়টি টের পায় পরিবার।

এর আগে, মৃত কিশোরের বাবা ও বোন অস্বস্তি অনুভব করায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ছেলের মৃত্যুর পর পরিবারটি সাইফাদাবাদ পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ১৭৪ ধারায় মামলাটি গ্রহণ করেন। পরে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ আরো জানায়, বিরিয়ানির নমুনা সংগ্রহ করে ফরেনসিক সাইন্স ল্যাবরেটোরিতে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সূত্র- তেলেঙ্গানা টুডে