অসুস্থ হয়ে পড়লেন প্রাপ্তন শিক্ষামন্ত্রী, নিয়ে যাওয়া হল SSKM হাসপাতালে

প্রেসিডেন্সি সংশোধনাগারে শনিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন SSC নিয়োগ দুর্নীতি মামলায় ED -র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় । তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । জেল সূত্রে জানা গিয়েছে, শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে প্রাপ্তন শিক্ষামন্ত্রীর ।তারই পাশাপাশি শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছে । এদিন SSKM হাসপাতালে ঢোকার সময় পার্থ বলেন ,”শরীর ভালো নেই”
হাসপাতালের সূত্র থেকে জানা গিয়েছে, এদিন একাধিক শারীরিক পরীক্ষা করে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ৷ করা হয়েছে রক্ত পরীক্ষা ও x-ray ৷ এদিন স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ছেড়ে দেওয়া হয় ৷ স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ বর্তমানে সেখানেই আছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷
SSC নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED ৷ বেশ কয়েকদিন ED র হেফাজতে থাকার পর জেলে যেতে হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ বুধবার আরও 14 দিনের জেল হেফাজত হয় তাঁদের ৷ বর্তমানে পার্থ
চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ অর্পিতা মুখোপাধ্যায়কে রাখা হয় আলিপুর মহিলা সংশোধনাগারে ৷