OMG! খুনি ধরতে ‘গণকের’ কাছে গেলেন পুলিশ কর্মকর্তা, অবশেষে হলেন সাসপেন্ড

কিশোরী খুনের ঘটনা তদন্তের কূলকিনারা করতে না গণকের স্মরণাপন্ন হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পরে সেই গণকের পরামর্শে কিশোরীর চাচাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেই পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে। শুক্রবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, গত ২৮ জুলাই ছতরপুরের ওটাপূর্বা গ্রামে কুয়োর ভেতর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে কিশোরীর পরিবার থানায় মামলা করেন। মামলার পরে তিনজনকে আটক করে পুলিশ। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মামলাটির তদন্তে নেমে কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না সংশ্লিষ্ট থানার উপপরিদর্শম অনিল শর্মা। ফলে রহস্যের সমাধান করতে তিনি “পন্ডোখর” নামে এক গণকের স্মরণাপন্ন হন। সন্দেহভাজন নামের তালিকা দিয়ে সেই গণকের কাছে আসল খুনির পরিচয় জানতে চান।
তখন সেই গণক পুলিশ কর্মকর্তাকে বলেন, “তোমার চিরকুট আমাকে দেখাতে হবে না। আমার কাছে যে নামগুলো রয়েছে, তাদের মধ্যে যার নাম বলব না, সে-ই এই রহস্যের সমাধানের সূত্র। তাকে ধরলেই খুনিকে ধরতে পারবেন।”
এর পরই কিশোরীর চাচা তিরথ আহিড়বারকে গ্রেপ্তার করেন শর্মা। পরে কিশোরীর চাচার পরিবার অভিযোগ করেন, গণকের পরামর্শে তিরথকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে শর্মাকে বহিষ্কার করা হয়।