ফের ভাঙচুর মহাত্মা গান্ধীর মূর্তি, বিতর্ক চরমে

দ্বিতীয়বার ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি। আমেরিকার নিউইয়র্কে ফের মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরী হয়েছে। এক মন্দিরের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তি বসানো ছিল বলে জানা গিয়েছে।

ছয়জন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই নিয়ে দু’সপ্তাহে দুবার নিউইয়র্কে ভাঙা হয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি। ঘটনার তীব্র নিন্দা করেছেন নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা।

এর আগে গত ৩ অগাস্ট নিউইয়র্কেই মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা। তুলসী মন্দিরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এর এই হামলার সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। জানা গিয়েছে, মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করে সাদা মার্সিডিজ বেঞ্জ এবং একটি গাঢ় রঙের গাড়িতে দুষ্কৃতীরা পালিয়ে যায়।