সংক্রমণ বাড়ছে করোনার ,সতর্ক প্রশাসনের, এবার COVID -TEST করা হবে কাঁকড়া ও জ্য়ান্ত মাছের

বিশ্বে করোনার প্রকোপ এখনো কমেনি। লাগাতার টিকাকরণ ও সচেতনতার মাধ্যমে করোনার সংক্রমণ হ্রাস করার চেষ্টা করা হলেও উদ্বেগ এখনো পিছু ছাড়ছে না। এখনো পর্যন্ত করণের উৎস ঠিক কথা থেকে তা জানা যায় নি। উহানের ল্যাবরেটরি থেকে যে কোরোনার উৎপত্তি তা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। আবার সেই কোরোনার কারণে এবার শিরোনামে চীন। টের কারণ ইতিমধ্যেই চীনের জিয়ামেন প্রদেশে করোনা সংক্রমণের মাত্রা বেড়েছে ,ফলে সেই প্রান্তের ৫০ লক্ষ মানুষকে ইতিমধ্যে টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোরোনার উৎস এবার মানুষ ছাড়াও সামুদ্রিক প্রাণীর দেহেও। তাই কর্তৃপক্ষের তরফ থেকে মাছ ও কাঁকড়ার করোনা টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এই নির্দেশের পর শুরু হলো তোড়জোড়। PPE kit পরে কাঁকড়া ও সামুদ্রিক মাছের করোনা টেস্ট করতে দেখা গেলো সেখানকার স্বাস্থ্যকর্মীদের। এটি মধ্যে সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে। টুইটারে এই ভিডিওটা পোস্ট করে চীনের এক সংবাদমাধ্যম। অনলাইন এই ভিডিওর ভিউ ২ লক্ষ পাড়িয়ে যায়। কেউ কেউ এই উদ্যোগের প্রশংসা করলেও অনেকে এটিকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় বলে মনে করেছেন।

অন্যদিকে , মৎস্যজীবীদের জন্য একাধিক নির্দেশ জারি করা হয়েছে। সমুদ্র যাওয়ার আগে টিকাকরণ করাতে হবে।