‘পার্থ চট্টোপাধ্যায় ক্যানসার’, বিস্ফোরক চেয়ারম্যান প্রবীর সাহা

এইমুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন SSC দুর্নীতি কান্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা।

চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় ক্যানসার, তাই কেটে বাদ দেওয়া হয়েছে।’ প্রবীর সাহার বক্তব্য, ‘পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন তাই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।’ এই ইস্যুতে মুখ খুলে পাল্টা নিউ ব্যারাকপুক পুরসভার চেয়ারম্যানকেই দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছে বিজেপি।

প্রসঙ্গত, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছিলেন মদন মিত্র। ‘পার্থ চট্টোপাধ্যায় পাপ করেছেন’, এ কথা সাফ জানিয়েছিলেন সারদা-নারদাকান্ডের অন্যতম অভিযুক্ত তথা জেল ফেরত তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদন মিত্র তাঁর বক্তব্যে বলেছিলেন, পার্থকে তিনি ১৯৭২ সাল থেকে চেনেন। তারা এক কলেজে পড়তেন। পার্থ এভাবে এত মানুষের চোখের জল ফেলে ঠিক করেননি বলে মন্তব্য করেছিলেন মদন মিত্র।