ফোনে ফোনেই কি হতো ‘ভয়ংকর খেলা’ ? কেষ্টর দুটি ফোন নিয়ে আদালতে হাজির CBI

SSC ও TET দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর ED এর তরফ থেকে বলা হয়েছিল ,’পিয়াজের খোসা যত ছাড়ানো হবে , ততই তথ্য বের হবে । বিভিন্ন রাজনৈতিক দোল মনে করছে , গরু পাচার কাণ্ডে গ্রেরেফতার অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও এই কথাটাই খাটবে। অনুব্রতর গ্রেফতারের পর তার অনেক সম্পত্তি হদিস পায় CBI। শুক্রবার CBI একটি দল গিয়েছিলো বীরভূমের ভোলে ব্যাম রাইস মিলে। সেখানে গিয়ে দেখতে পায় রাইস মিলের ভেতরে রয়েছে পাঁচ পাঁচটি বিলাসবহুল গাড়ি। এছাড়াও তদন্তকারীদের হাতে উঠে আসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

সূত্রের খবর থেকে জানা যায় , তদন্তকারী হাতের আসা অনুব্রতর দুটি ফোন হায়দ্রাবাদে সেন্ট্রাল ফরেন্সিক সাইন্স ল্যাবটরিতে পাঠাতে চাইছেন CBI।

কেন্দ্রীয় তদন্ত কারীর মোতে অনুব্রতর ফোনে পাওয়া যেতে পারে গরু পাচার কাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য। পাওয়া যেতে পারে এই কাণ্ডের সঙ্গে যুক্ত আরও অনেক লোকের নাম। CBI আধিকারিকদের মতে, এই গরু পাচারের যোগসূত্র আরও কত দূর তা সমস্তকিছু জানা যেতে পারে এই ফোনে থেকে।