BigNews: অনুব্রতর ভয়ে চুপ পুলিশও, বিস্ফোরক দাবি দুই ব্যবসায়ীর

আজ অনুব্রত মন্ডলের রাইস মিলে হানা দিয়েছে সিবিআই। খোঁজ চলছে বিভিন্ন গুরুত্তপুর্ন নথির। অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ১০ কোটি টাকা তোলা আদায়ের জন্য চাপ দেওয়া এবং ৪৬ লক্ষ টাকার গাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন বীরভূমের দুই ব্যবসায়ী।

দুই ব্যবসায়ী বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগ, বারবার স্থানীয় থানাকে বিষয়টি জানানো সত্ত্বেও অনুব্রতর ভয়ে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, রাজ্যের পুলিশমন্ত্রী কে ? মমতা ব্যানার্জি না ? এবার ফাঁসবেন কে ?

উল্লেখ্য, অনুব্রত মন্ডলের রাইস মিলের গ্যারেজে পড়ে থাকা কালো ফোর্ড এন্ডোভার গাড়িটি বীরভূমের তৃণমূল সভাপতি ব্যবসায়ী প্রবীর মন্ডল এবং অরূপ ভট্টাচার্যের থেকে ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ।

অভিযোগ করা হয়েছে, ঠিকাদারির বরাত পাইয়ে দিতে দুই ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন অনুব্রত মন্ডল। ৫ কোটি ৬৩ লক্ষ টাকা দিতে পেরেছিলেন দুই ব্যবসায়ী। বাকি টাকা না পেয়ে অনুব্রত মন্ডল ৪৬ লক্ষ টাকার ওই গাড়ি কেড়ে নিয়েও টেন্ডার দেননি বলে অভিযোগ।